Blog · Social Media Care
ফেসবুক পেজের রিচ বাড়ানোর উপায়: ২০২৬ সালে যা কাজ করে
ফেসবুক পেজের রিচ কমে গেছে? ইনসাইটসে Reach এর বদলে Viewers কেন, ছবির পোস্ট কেন কম মানুষ দেখে, আর রিলস দিয়ে কীভাবে রিচ বাড়াবেন জানুন।
পোস্ট দিলেন, ডিজাইন সুন্দর, লেখাও ঠিকঠাক।
কিন্তু ঘণ্টাখানেক পরে দেখলেন মাত্র কয়েকজন দেখেছে, একটা লাইকও নেই।
পেজে ফলোয়ার হাজারের ওপরে, অথচ পোস্ট যাচ্ছে হাতে গোনা কয়েকজনের কাছে।
মনে হয় ফেসবুক যেন পেজটাকে লুকিয়ে রেখেছে।
আপনি একা না।
আমরা প্রতিদিন যত পেজ নিয়ে কাজ করি, সবচেয়ে বেশি যে প্রশ্ন শুনি সেটা হলো, "ভাই, রিচ কমে গেল কেন?" এই লেখায় খোলাখুলি বলব রিচ কেন কমে, আর ফেসবুক পেজের রিচ বাড়ানোর উপায় হিসেবে আসলে কী কাজ করে।
আগে বুঝুন: Reach কোথায় গেল?
অনেকে ইনসাইটস খুলে দেখছেন Reach এর জায়গায় শুধু "--"।
ভয় পাবেন না, পেজের কিছু হয়নি।
Meta জানিয়েছে, ৩১ অক্টোবর ২০২৬ থেকে ফেসবুক কনটেন্টে Reach আর দেখানো হবে না।
এখন মূল হিসাব দুইটা: Views: কন্টেন্টটা মোট কতবার দেখা হয়েছে।
একজন তিনবার দেখলে তিনটা ভিউ।
Viewers: কতজন আলাদা মানুষ দেখেছে।
আগের Reach বলতে আমরা যা বুঝতাম, এটা তার কাছাকাছি।
বুস্ট বা অ্যাডের Reach এখনো Ads Manager এ পাওয়া যায়।
তাই আগের মাসের Reach এর সাথে এই মাসের Views মিলিয়ে "রিচ অর্ধেক হয়ে গেছে" ভাববেন না।
আগে মাপকাঠিটা ঠিক করুন, তারপর তুলনা করুন।
আমাদের নিজের পেজেই যা দেখলাম অন্যকে পরামর্শ দেওয়ার আগে আমরা নিজেদের পেজের গত প্রায় এক মাসের ইনসাইটস খুলে বসেছিলাম।
ফলাফলটা একটু লজ্জারই ছিল।
সাধারণ ছবির পোস্টগুলো ফলোয়ারের তুলনায় খুবই অল্প মানুষের কাছে গেছে।
প্রায় সব ভিউ এসেছে একটা মাত্র রিল থেকে, যেটা খুব অল্প বাজেটে বুস্ট করা ছিল।
এখান থেকে আমরা দুইটা শিক্ষা নিয়েছি।
এক, ফলোয়ার বেশি মানেই পোস্ট সবাই দেখবে, এমন না।
দুই, ছোট ভিডিও আর ঠিকমতো টার্গেট করা ছোট বুস্ট এখনো সবচেয়ে বেশি মানুষের কাছে পৌঁছায়।
তাই আমরা নিজেরাই এখন সপ্তাহে ২-৩টা রিল বানাচ্ছি আর ক্যাপশন ছোট রাখছি।
ছবির পোস্ট কেন এত কম মানুষের কাছে যায় ফেসবুক এখন আর শুধু "যাকে ফলো করেন তার পোস্ট" দেখায় না।
ফিডের বড় একটা অংশ এখন রেকমেন্ডেড কনটেন্ট, বিশেষ করে রিলস আর ভিডিও।
মানুষ যা থেমে দেখে, শেষ পর্যন্ত দেখে, কমেন্ট বা শেয়ার করে, ফেসবুক সেটাই আরও মানুষকে দেখায়।
একটা স্থির ছবিতে মানুষ এক সেকেন্ডেরও কম থামে।
লেখা বেশি হলে আরও কম।
ফলে ফেসবুক ধরে নেয় পোস্টটা আগ্রহের না, আর বেশি মানুষকে দেখায় না।
আরও কয়েকটা সাধারণ কারণ: প্রতিটা পোস্টই "অর্ডার করুন", "ইনবক্স করুন" ধরনের বিক্রির পোস্ট বাইরের লিংক দিয়ে মানুষকে ফেসবুক থেকে বের করে দেওয়া অনিয়মিত পোস্ট, কখনো সপ্তাহে সাতটা, কখনো মাসে একটা কমেন্টের উত্তর না দেওয়া, ফলে আলোচনা জমে না কেনা বা ভুয়া ফলোয়ার, যারা কখনো কিছু দেখে না ফেসবুক পেজের রিচ বাড়ানোর ৭টা কাজের উপায় ১.
সপ্তাহে অন্তত ২-৩টা রিল দিন।
১৫-৩০ সেকেন্ডের ভার্টিকাল ভিডিও (৯:১৬)।
প্রথম ২ সেকেন্ডেই আসল কথা বা প্রশ্নটা বলুন।
দামি ক্যামেরা লাগে না, মোবাইলে পরিষ্কার আলোয় কথা বললেই চলে।
২.
প্রথম লাইনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
ক্যাপশন ছোট রাখুন।
প্রথম লাইনে এমন কিছু লিখুন যা পড়ে মানুষ থামবে, যেমন একটা সমস্যা বা প্রশ্ন।